Tuesday, August 18

জামিনে মুক্তি পেয়ে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন এহতেশামুল হক ভোলার

0

আলোচিত মিতু হত্যা মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবকলীগের চট্টগ্রাম মহানগরীর বকসীর হাট ওয়ার্ডের সাবেক আহবায়ক  বিশিস্ট ব্যবসায়ী আলহাজ্ব এহতশামুল হক ভোলাকে জড়িত সন্দেহে বিগত ২০১৬ সালের ২০শে জুন গ্রেপ্তার করেন পুলিশ।

গ্রেপ্তারের শুরু থেকেই ভোলা নিজেকে নির্দোষ দাবী করে আসছেন। তবু অনেক কষ্ট নির্যাতন ও হয়রানি সইতে হয়েছে বলে তিনি জানান।

জামিনে ‍মুক্তি পেয়ে এহতেশামুল হক ভোলা  প্রতিবেদককে বলেন, বিনা বিচারে  গত তিন বছরের অধিক সময় কারাবরণ করেছি। দীর্ঘ সময় কারাবরনের পর নিজের ও পরিবারের জীবনের বিপন্নতা উপলদ্ধি করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীতার প্রত্যাশায় নিজ স্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে আকুল আবেদনপত্র পাঠাই । আমার উপর গভীর ষড়যন্ত্র হয়েছে, তবে আল্লাহর অশেষ রহমত, মাননীয় প্রধানমন্ত্রির সহযোগীতায় অনেক উদ্বেগ, উৎকন্ঠা পেরিয়ে জামিনে মুক্তি পেয়ে আবার পরিবার পরিজনের কাছে ফিরে এসেছি, এটাই আমার বড় পাওয়া। তাই প্রাণপ্রিয় প্রধানমন্ত্রিকে কৃতজ্ঞতা জানাই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.