জুয়ার আসর থেকে ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ

0

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে কোতোয়ালী থানাধীন বিআরটিসি ফলমন্ডির পশ্চিম পাশে ইঞ্জিনিয়ার কলোনির সাত্তার মিয়ার ভাড়াঘরের একটি জুয়ার আসর থেকে ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন– সঞ্জীত শর্মা, মো. মোস্তফা কামাল, মো. ইসমাইল নিজামী, আহমদ উল্লাহ, মো. টুটুল, দ্বীন মোহাম্মদ মানিক, মো. ইসমাইল ও মো. শফি উদ্দিন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানায়, নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ আটজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করে আদালতে পাঠানো হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.