Sunday, September 27

জেলখানাই তাদের ঠিকানা : জয়

0

দুর্নীতির দায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, জেলখানাই তাঁর ঠিকানা। গতকাল বৃহস্পতিবার তার ফেইসবুক পেজে এই প্রতিক্রিয়া জানান তিনি।

কারও নাম উল্লেখ না করে জয় আরো লেখেন, “যারা নিরপরাধ মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারার নির্দেশ দিতে পারে তারা মানুষ নয়। তারা পশু। জেলখানাই তাদের ঠিকানা।”

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার জিয়া অরফ্যানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে আদালত অপর ৫ আসামিকে ১০ বছর কারাদণ্ড দেয়। এদের মধ্যে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানও আছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.