Sunday, November 22

ঝালমুড়ি, ফুচকা, ভেলপুরি ও আচারে টাইফয়েডের জীবাণু: এনএফএসএল

0

ন্যাশনাল নিউজ টোয়ান্টিফোর বিডি: রাজধানীর বিভিন্ন স্কুলের সামনে বিক্রি হওয়া ঝালমুড়ি, ফুচকা, ভেলপুরি ও আচারে টাইফয়েডের জীবাণু পাওয়া গেছে। এ ছাড়া ২৫ শতাংশ নুডলসে নির্দিষ্ট মাত্রার চেয়ে কম প্রোটিন পাওয়া গেছে। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জাতীয় খাদ্য নিরাপত্তা গবেষণাগারের (এনএফএসএল) এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।

আজ শনিবার সকালে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে এনএফএসএলের ৪৬৫টি নমুনার গুণগত মান পরীক্ষার প্রতিবেদন প্রকাশকালে এসব তথ্য জানানো হয়।

ইনস্টিটিউটর পক্ষ থেকে বলা হয়, প্রতি পাঁচটি ব্র্যান্ডের সেমাইয়ের মধ্যে তিনটিতে আর ১০টি খোলা সেমাইয়ের সবগুলোতেই প্রোটিন কম ছিল। আর ২০ শতাংশ ব্র্যান্ডের সেমাই ও ৮০ শতাংশ খোলা সেমাইয়ের ব্যাপক মোল্ডের উপস্থিতি ছিল। যদিও যেকোনো পণ্যেই মোল্ডের উপস্থিতি মানেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

জনস্বাস্থ্য ইনস্টিটিউট আরো জানায়, সয়াবিন তেল, সরিষা এবং ঘির ১০২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট। যেখানে মাত্র তিনটি নমুনাতে সব কিছু মান অনুযায়ী ছিল।

জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. আনিছুর রহমান বলেন, প্রতিষ্ঠানটি তথ্য-উপাত্ত উপস্থাপন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে হবে সরকারি অন্য প্রতিষ্ঠানগুলোকেই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.