ঝিনাইদহে ৪ দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন

0

ঝিনাইদহ প্রতিনিধিঃ “উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বনির্ভর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে ৪ দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। খুলনা কর অঞ্চলের পরিদর্শী যুগ্ম কর কমিশনার মঞ্জুর আলম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, চেম্বার অফ কর্মাসের সভাপতি মীর নাসির উদ্দিন, জেলা আয়কর আইনজীবি সমিতির সভাপতি খোন্দকার মাহবুবুল আলম। এছাড়াও অনুষ্ঠানের জেলার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে ৫ নভেম্বর পর্যন্ত। আয়কর দাতাগণ প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত তাদের রিটার্ন দাখিল করতে পারবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.