গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধি: যাদের হাতে ব্যাগ নেই তাদের হাতে ঝুলছে বড় মাছ।আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ১৪নং রাজাগাঁও ইউনিয়নের চাপাতি গ্রামের টাংঙ্গন ব্যারেজে এভাবে খুশি মনে মাছ ধরতে গেছেন মতষ্যাপ্রিয় মানুষেরা।মেলায় দোকানি রহিম জানান তার ৪ কেজি ওজনের একটি জাপানি রুই মাছের দাম হাকছেন ২০০০হাজার টাকা টেংনা মাছ ৩৫০টাকা পুটি মাছ ২৫০টাকা ছোট মাছ ১৫০টাকা এই দামে মাছ বিক্রি হয়ে যাচ্ছে।
২৮ তারিখে মাছ ধরার জন্য উন্মূক্ত ঘোষনা করে প্রশাসন। তখন থেকে জেলেরা ছোট ছোট নৌকা আর জাল নিয়ে মাছ ধরতে নেমে পড়েছেন।এক বছর ধরে তাদেরকে এ দিনটি অপেক্ষা করতে হয়। এই ব্যারেজে মাছ ধরা উপযুক্ত না হওয়া পর্যন্ত আনসার প্রশাসন কাউকে মাছ ধরতে দেয় না। একটা নিদিষ্ট দিনে মাছ ধরার জন্য উন্মুক্ত ঘোষনা করা হয়।সেদিনে মাছ ধরে ব্রীজের উপরে মেলার আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও থেকে আগত মাছ কিনতে আসা এনামুল বলেন পুকুরের মাছ থেকে এব্রীজের মাছের স্বাদই আলাদা। তাছাড়া এখানে অনেক রকম মাছ পাওয়া যায়।
স্বজমিনে দেখা যায়, শত শত মানুষ ব্যারেজের উপর দাড়িয়ে দেখছেন জেলেদের মাছ ধরা । উপজেলা থেকে আসা জেলে আনোয়ার মাছ নিয়ে যাচ্ছেন তার হাতে হারকিন আছে।জানতে চাইলে বলেন ভোর রাত্রে মাছ ধরতে আসছেন।এজন্য হারকিনের দরকার ।