একটি মৃত ডলফিল ভেসে এসেছে কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে লম্বা ৫ ফুট। ডলফিলটি পুরো শরীর রক্তাক্ত ও আঘাতের চিহ্ন রয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে বাহারছড়া নৌকা ঘাটে এ ডলফিনটি মৃতাবস্থায় ভেসে আসে বলে সাবরাং ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সেলিম নিশ্চিত করেছেন।
তিনি জানায়, মৃত ডলফিনটি অনুমানিক লম্বা ৫ ফুট । শরীরের আঘাতের চিহ্ন ও রক্তাক্ত অবস্থায় জোয়ারের সময় এটি ভেসে আসে। যেটি দেখতে অসংখ্য মানুষ ভীড় করতেন। জেলেরা ধারণা করছেন এটি জাহাজের ধাক্কা বা জেলেদের জালে আটকা পড়ার পর এটিকে পিটিয়ে হত্যা করা হয়। যা পরে ভেসে এসেছে উপকূলে। এ পর্যন্ত ডলফিনটি বালিয়াড়ি রয়েছে।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানিয়েছেন, ‘সৈকতে মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়েছেন। এটি উদ্ধার করে মাটিতে পুঁতে দেয়ার জন্য মৎস্য বিভাগ ও বনবিভাগকে দায়িত্ব প্রদান করা হয়েছে।’