Thursday, August 27

টেকনাফে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

0

কয়েকদিনের টানা বর্ষণের কারণে পাহাড় ধসে মাটিচাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। কক্সবাজারের টেকনাফের পুরাতন কল্যাণপাড়া এলাকায় মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- ওই এলাকার মোঃ আলমের মেয়ে আলিফা (৫) এবং রবিউল আলমের ছেলে মেহেদী হাসান (১০)। দুইজনের অবস্থা আশঙ্কজনক বলে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, পুরাতন কল্যাণপাড়া এলাকায় মঙ্গলবার ভোরে পাহাড় ধসের ঘটনা ঘটে। এ সময় দুই শিশু মাটি চাপা পরে। ফায়ার সার্ভিস, রেড ক্রিসেট ও স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা জাবেদ ইকবাল চৌধুরী জানান, কয়েকদিনের টানা বর্ষণের কারণে পাহাড় ধসে বসত ঘরের ওপর পড়লে শিশু দুটি ঘটনাস্থলে মারা যায়।

তিনি আরো জানান, কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে নয়াপাড়া শালবন রোহিঙ্গা ক্যাম্পেও ভূমিধসে তিন বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.