Monday, August 31

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ যুবক নিহত

0

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন যুবক নিহত হয়েছেন। তারা হলেন- কোরবান আলী (৩০), আবদুল কাদের ও আবদুর রহমান (৩০)। সোমবার দিনগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার মহেশখালীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত তিন যুবক মানবপাচার মামলার পলাতক আসামি। নিহত কোরবান আলী টেকনাফের সাবরাং নয়াপাড়ার আব্দুর শুক্কুরের ছেলে, আবদুল কাদের পৌরসভার কেকে পাড়ার আলী হোসেনের ছেলে ও একই এলাকার আবদুর রহমান সুলতান আহম্মদের ছেলে।
ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি ও ২০ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা করেছে পুলিশ।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার রাতে ওই তিন যুবক উপজেলার মহেশখালীয়া পাড়াঘাটে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আবদুল কাদের, কোরবান ও আবদুর রহমানসহ তাদের সহযোগীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে তারা পিছু হটে। পরে ঘটনাস্থলে ওই তিন মানবপাচারকারীকে গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলে পাওয়া যায়।
তদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় টেকনাফ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সায়েফ কনেস্টেবল মং ও মো. শুক্কুর আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.