ট্যাংরা মাছের মজাদার ১টি রেসিপি

0

কথায় আছে যে মাছে ভাতে বাঙালি। আমাদের প্রতিদিনের খাবারের মেনুতে মাছ না হলে চলে না। তাই আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ট্যাংরা মাছের মজাদার ১ টি রেসিপি। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেই রেসিপিটি।
উপকরণ :
১. ট্যাংরা মাছ ৫০০ গ্রাম,
২. মটরশুঁটি ১ কাপ,
৩. পেঁয়াজ কুচি দেড় কাপ,
৪. টমেটো কুচি আধা কাপ,
৫. কাঁচা মরিচ ফালি ৫-৬টি,
৬. ধনিয়াপাতা কুচি ৩ টেবিল চামচ,
৭. হলুদ গুঁড়া আধা চা-চামচ,
৮. মরিচ গুঁড়া আধা চা-চামচ,
৯. জিরা গুঁড়া ১ চা-চামচ,
১০. লবণ স্বাদমতো,
১১. তেল আধা কাপ।
প্রণালি :মাছ পরিষ্কার করে, ধুয়ে পানি ঝরিয়ে ধনিয়াপাতা বাদে বাকি সব উপকরণ দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা রেখে ১ কাপ পানি দিয়ে রান্না করে নিন। ঝোল কমে তেলের ওপর এলে ধনিয়াপাতা দিয়ে নামিয়ে নিন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.