Monday, September 7

ডা. আকাশের আত্মহত্যা: রিমান্ড শেষে কারাগারে মিতু

0

চট্টগ্রামের তরুণ চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যায় প্ররোচনার মামলায় তিন দিনের রিমান্ড শেষে স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার(৯ ফেব্রুয়ারি) দুপর ১২টায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে মিতুকে আদালতে সোপর্দ করে চান্দগাঁও থানা পুলিশ। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কর্মকর্তার দেয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ‘তিন দিনের জিজ্ঞাসাবাদে মিতুর কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।’

শুক্রবার চান্দগাঁও থানায় মিতুকে জিজ্ঞাসাবাদ করেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম। পরে সাংবাদিকদের তিনি জানান, প্রেমিকদের সঙ্গে অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছেন মিতু। বিয়ের পরও একাধিক বয়ফ্রেন্ডের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক ছিল। রিমান্ডে জিজ্ঞাসাবাদে মিতু এমন তথ্য দিয়েছেন।

জিজ্ঞাসাবাদে মিতু জানান, আমেরিকায় অবস্থানকালে উত্তম প্যাটেল নামে এক বয়ফ্রেন্ডের সঙ্গে তিনি একাধিকবার অনৈতিক সম্পর্ক গড়েছেন। এর আগে কুমিল্লা মেডিকেল কলেজের বয়ফ্রেন্ড ডা. মাহাবুবুল আলমের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছিলেন মিতু।

এর আগে রিমান্ডে জিজ্ঞাসাবাদের প্রথমদিন মিতু জানিয়েছিলেন, বিয়ের পর শোভন নামে চুয়েটের এক ছাত্রসহ একাধিক ছেলেবন্ধু ছিলো তার। তবে মিতু তাদের সঙ্গে শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কথা জানালেও শারীরিক সম্পর্কের কথা অস্বীকার করেন।

তবে শেষ দিনেররিমান্ডে তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম। জিজ্ঞাসাবাদে মিতু বিয়ের পর দু’জনের সঙ্গে তার শারীরিক সম্পর্ক থাকার কথা স্বীকার করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও চান্দগাঁও থানার এসআই আবদুল কাদের বলেন, ‘ডা. আকশের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পরিবারের করা মামলায় স্ত্রী মিতুর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার বেশিভাগই স্বীকার করেছেন।

বিয়ের পরও বেশ কয়েকজন বয়ফ্রেন্ডের সঙ্গে অবৈধ সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।’

প্রসঙ্গত, ৩১ জানুয়ারি ভোরে স্ত্রীর অনৈতিক সম্পর্ক মেনে নিতে না পেরে নিজ শরীরে ইনজেকশান পুশ করে আত্মহত্যা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশ। মৃত্যুর আগে তিনি ফেসবুকে দেয়া স্ট্যাটাসে প্যাটেল, মাহাবুবসহ একাধিক ব্যক্তির সঙ্গে স্ত্রীর অনৈতিক সম্পর্কের অভিযোগ আনেন এবং তার আত্মহত্যার জন্য স্ত্রী দায়ী বলে উল্লেখ করেন।

এ ঘটনায় স্ত্রী মিতুসহ ছয়জনকে আসামি করে মামলা করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.