Friday, November 6

ডা. ছৈয়দুর রহমান চৌধুরীর জীবন ও কর্মের ওপর সংবর্ধনা গ্রন্থের মোড়ক উম্মচন অনুষ্ঠিত

0

কাজী মাহাদী কবির: ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, চট্টগ্রামে ৬দফা আন্দোলনের অগ্রণী সংগঠক, চট্টগ্রাম শহর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী ডা. ছৈয়দুর রহমান চৌধুরীর জীবন ও কর্মের ওপর সংবর্ধনা গ্রন্থের মোড়ক উম্মচন অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ২৫ ডিসেম্বর সোমবার বিকেল ৩টায় মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে সংবর্ধনা গ্রন্থের মোড়ক উম্মচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট মুক্তিযোদ্বা, সাংবাদিক ও ডা. ছৈয়দুর রহমান চৌধুরীর সংবর্ধনা গ্রন্থের সম্পাদক নাসিরুদ্দিন চৌধুরী।

এতে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্বা ও ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক মেজর জেনারেল আলাউদ্দিন এম এ ওয়াদুদ অব., বিশিষ্ট প্রকৌশলী মেজর জেনারেল আব্দুল মতিন অব., মুক্তিযোদ্বা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মোঃ হারিছ, মুক্তিযোদ্বা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈমুদ্দিন চৌধুরী, জাতীয় শ্রমীক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফর আলী, নগর আওয়ামীলীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, নগর আওয়ামী লীগ নেতা সাইফু্িদ্দন খালেক বাহার, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিকবিদ শ্রী দীপংকর চৌধুরী, বিশিষ্ট কলামিস্ট ও রাজনীতিকবিদ ড. মুহাঃ মাছুম চৌধুরী, ডা. ছৈয়দুর রহমান চৌধুরীর কনিষ্ঠ পুত্র সাজ্জাদুর রহমান চৌধুরী প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.