Monday, August 10

ঢাকা ছাড়লেন সানি লিওন

0

বলিউড গ্ল্যামার গার্ল সানি লিওন আজ সকালে ঢাকা ছেড়েছেন। রাজধানীতে একটি বিয়ের অনুষ্ঠানে বলিউড-টলিউড তারকাদের মিলনমেলা বসেছিল। বলিউড থেকে এসেছিলেন— সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার, নারগিস ফাখরি, কৈলাস খের। টলিউড থেকে নুসরাত জাহান ও তার স্বামী যশ দাশগুপ্ত, মিমি চক্রবর্তীসহ আরও অনেকে।

রাতে সঙ্গীতশিল্পী তাপসের পারিবারিক একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে সকালের ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন সানি। খোঁজ নিয়ে জানা গেছে, তাপসের মেয়ের বিয়ের আয়োজনে অনুষ্ঠানের বিশেষ চমক দেখাতে ঢাকায় এসেছিলেন সানি লিওন।

রাতে ওই আনুষ্ঠানিকতা শেষে আজ রবিবার (১৩ মার্চ) সকাল নয়টায় ঢাকা ছেড়ে উড়াল দিয়েছেন সানি লিওন। একটি বিশেষ বিমানে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। এসময় তার সঙ্গে স্বামী ড্যানিয়েলসহ আরও চারজন সহকর্মী ছিলেন।

সানি লিওন ছাড়াও সঙ্গীতশিল্পী তাপসের এ আমন্ত্রণে আরও এসেছিলেন ভারতের সঙ্গীতশিল্পী কৈলাশ খের, নার্গিস ফাখরি, নুসরাত জাহান, যশ মিমি চক্রবর্তী। বিয়ের অনুষ্ঠানে নাচে অংশ নেন সানি লিওন ও নার্গিস ফাখরি। পাশাপাশি বাংলাদেশের শোবিজের একাধিক জনপ্রিয় সংগীত শিল্পী ও অভিনেতা-অভিনেত্রীরা ছিলেন।

সানি লিওনের প্রথমবারের মতো ঢাকায় আসার খবরে হইচই পড়ে যায় চারদিকে। বাঁধে নানা বিতর্ক। এমনকি ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে নিন্দা জানিয়ে বিবৃতি দেয়া হয়।

মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনের বাংলাদেশে আসার অনুমতি দেয়া হয়। শাপলা মিডিয়ার একটি সিনেমার শুটিংয়ের জন্য তিনি ও ভারতের ১০ জন অভিনয়শিল্পীকে ওই ‘ওয়ার্ক পারমিট’ দেয়া হয়।

তবে গত ৯ মার্চ আরেকটি প্রজ্ঞাপনে সানির ‘ওয়ার্ক পারমিট’ বাতিল করা হয় জানান তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। মন্ত্রণালয় যাচাই-বাছাই করে দেখে সানির আমেরিকান পাসপোর্ট দেখিয়ে আরেকজনের নাম দেয়া হয়।সর্বশেষ খবর অনুযায়ী সানি লিওন টুরিস্ট ভিসা ঢাকায় এসেছিলেন। কোনো ধরণের শুটিংয়ে অংশ নিতে আসেননি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.