তামিমের পর ফেরে গেলেন সাকিব

0

দেশসেরা ওপেনার তামিম ইকবাল’র পর ফেরে গেলেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। ১১ বলে ১বাউন্ডারিতে ৫ রান করে আউট হলেন ওপেনার। 

নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নামা তাইজুল ইসলামের (৪) উইকেট হারিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। দলীয় ৬১ রানে অজি স্পিনার নাথান লায়নের বলে তিনি এলবিডাব্লিউ হয়ে যান। তামিমের নতুন সঙ্গী ইমরুল কায়েসও বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ২ রান করে সেই লায়নের বলেই এলবিডাব্লিউয়ের শিকার হন। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের লিড ১৪৬/৫ রানের।

১ উইকেটে ৪৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। ম্যাচের মাত্র ১ ওভার বাকী থাকতে অযথা তুলে মারতে গিয়ে ক্যাচ দেন সৌম্য সরকার (১৫) ম্যাচ শেষে সৌম্যর অমন শটে নিজের বিস্ময় প্রকাশ করেন খোদ নাথান লায়ন। তাইজুল ইসলামকে নিয়ে বাকী সময় নির্বিঘ্নে কাটিয়ে দেন তামিম ইকবাল।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ২৬০ রানের জবাবে ২১৭ রানে অলআউট হয়ে যায় সফরকারী অস্ট্রেলিয়া। অজিদের বিপক্ষে প্রথমবারের মত টেস্ট খেলতে নেমে ৫ উইকেট শিকার করে নতুন রেকর্ড গড়েন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.