Saturday, August 22

তালতলীতে স্বামীর গোপন অংগ কর্তন করলেন স্ত্রী

0

কে এম রিয়াজুল ইসলাম, বরগুনা : বরগুনার তালতলীতে স্বামীর সাথে মনোমালিন্যের জের ধরে স্বামী মাহাতাব (৩২) লিঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী আয়েশা বেগম। (১৯ ডিসেম্বর )বৃহস্পতিবার রাত ৩টায় উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া আগাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

মাহাতাব হোসেন একই ইউনিয়নের নলবুনিয়া আগাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক । আয়েশা বেগম একই গ্রামের নুরুল ইসলাম মেয়ে এবং মাহাতাব মৃত গনি তালুকদারের ছোট ছেলে।

বর্তমানে মাহাতাব হোসেন কে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাহাতাবের পরিবার সূত্রে জানা যায়, স্ত্রী আয়েশা র খালাতো ভাই রফিকের সাথে পরকীয়ার ছিল।

এর পর থেকে দুজনের মধ্য মনোমালিন্য চলে আসছিল। বুধবার রাতে স্বামী ঘুমিয়ে পড়লে ধারালো চাকু দিয়ে তার লিঙ্গ কর্তন করেন আয়েশা । লিঙ্গ কেটে দিয়ে রাতেই পালিয়ে যায় স্ত্রী আয়েশা। তবে এলাকাবাসী বলছে এই ঘটনার ভিতরে কিছু একটা রহস্য লুকিয়ে আছে।

এবিষয়ে স্ত্রী আয়েশার বাবার বাড়ি গেলে আয়শা বেগম এসব অভিযোগ অস্বীকার করে বলেন তার নিজের লিঙ্গ নিজে কাটছে। আর আমার স্বামীর সাথে পাসবর্তী গ্রামের নলবুনিয়া গ্রামের মজিদ মিয়ার মেয়ে নিলুফার সাথে পরকীয়া থাকার বিষয়ে আমি জেনে গেলে আমাকে রাতে মারধর করে পাঠিয়ে দিয়েছে।

এ বিষয় নিলুফার ভাই নয়ন জানায়, মাহাতাব আমার বোনকে ভালোবাসতো এবং আমার বোনের বিয়ের সময় তিনি একটু ঝামেলা করেছে।

এ বিষয়ে তালতলী থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.