Tuesday, September 29

তিন লাখ ডলার বেতনে শ্রীলঙ্কার কোচ হচ্ছেন হাথুরুসিংহে!

0

হাথুরুসিংহেবাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে মাসে প্রায় ২১ লাখ ৭৩ হাজার টাকা (২৫ হাজার ৮০০ ডলার) বেতন পেতেন হাথুরু। বছরে পেতেন দুই কোটি ৬০ লাখ টাকা। কিছুদিন আগে শ্রীলংকার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকারা বলেছিলেন, ‘বাংলাদেশের লোভনীয় বেতনের চাকরি ছেড়ে শুধু দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই স্বদেশে ফিরছেন হাথুরুসিংহে।’

তবে ক্রিকবাজ জানিয়েছে, ‘কোনো দেশপ্রেম নয়, বছরে গুনে গুনে তিন লাখ ডলারের চুক্তিতে লংকান ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন হাথুরুসিংহে। শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে এত মোটা অঙ্কের বেতন কোনো কোচকে দেয়া হয়নি। এই চুক্তিতে শ্রীলঙ্কায় গেলে বেতন নেয়ার দিক থেকে রেকর্ড গড়বেন হাথুরুসিংহে।’

বাংলাদেশের সঙ্গে হাথুরুসিংহের চুক্তি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। এ সময়ের মধ্যে হাথুরু শ্রীলঙ্কার কোচ হতে চাইলে তাকে গুণতে হবে জরিমানা। হাথুরুসিংহেকে পেতে মরিয়া শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এই জরিমানা গুনতেও রাজি। কয়েকদিন আগে হাথুরুকে শ্রীলঙ্কার কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসানের কাছে লিখিত বার্তাও পাঠিয়েছে লংকান বোর্ড।

কয়েকদিন আগে সিডনি থেকে কলম্বো গেছেন হাথুরু। শ্রীলংকার সঙ্গে চুক্তি করতে দু’দফা বৈঠকও করেছেন। এ নিয়ে ক্রিকবাজকে লংকান বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘হাথুরু আমাদের সহ-সভাপতি কানগাথারান মাথিভানানের খুব ঘনিষ্ঠ। আমরা তাকে প্রধান কোচ হিসেবে পেতে উদগ্রীব। আমাদের পক্ষ থেকে তিনি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.