স্টাফ রিপোর্টারঃ
বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী কাজীমউদ্দিন প্রধাণ বলেছেন,শিক্ষা মানুষের জীবনের সবচেয়ে বড় অবলম্বন। একজন শিক্ষিত মানুষের পক্ষেই সম্ভব অনেকদূর এ গিয়ে যাওয়া। বুধবার সকাল ১১টায় উপজেলার ২৫নং কল্যান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণকালে প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাজীমউদ্দিন প্রধাণ আরো বলেন,জীবনে বড় কিছু হতে হলে মানুষের মতো মানুষ হতে হবে। তোমরা পড়া-লেখায় মনযোগী হবে। কারণ তোমরা শিক্ষিত হলে দেশ উন্নতির দিকে ধাবিত হবে। দেশ উন্নতির দিকে ধাবিত হলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ সামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক রেজিয়া জেসমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যান্দী প ায়েত কমিটির সভাপতি শওকত হোসেন মেম্বার,বন্দর থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ বাবু,কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম,বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ,কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন,বীরমুক্তিযোদ্ধা মোঃ ফিরোজ মেম্বার,মোঃ নুরুল আমিন,শাহেনশাহ মেম্বার,রফিকুল ইসলাম,মোঃ শহীদুল্লাহ, বন্দর উপজেলা পরিষদের নারী সদস্য মাসুদা মেম্বার,মোঃ শাহিন, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শোয়েব মোঃ লিটন,বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি মোখলেছুর রহমান,সদস্য রোকসানা বেগম,বিল্লাল হোসেন,রুমা বেগম,হালিমা আক্তার মিতু,টিটু আহাম্মেদ,মাজেদুল ইসলাম,শালেনূর বেগম,আক্কেল আলী প্রমুখ।