Saturday, August 15

থানচিতে পাথরে গাড়ি উল্টে আহত ৪

0

চহ্লামং মারমা(চহ্লা), থানচি প্রতিনিধি: থানচিতে পাথরবাহী ট্রাক উল্টে গুরুত্ব আহত হয়েছে ৪ জন। এতে হিন্দু সম্প্রদায়ে ধর্মীয় গুরু এক পুরোহিত ও রয়েছে।

বান্দরবান- থানচি সড়কে দিন্তে পাড়া নামক স্থানে সোমবার বিকেল ৫টায় দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ভোলানাথ চক্রবর্ত্তী(৬০), গাড়ি চালক মোহাম্মদ হাবিব(৪৫), হেলপার মামুন(২৫) ও মংসিংগ্য মারমা(৩১)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দিকে থানচি উদ্দেশ্যে একটি পাথরবাহী ট্রাক দিন্তে পাড়া নামক স্থানে এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পরে যায়। যাহা গাড়ি নাম্বার চট্টগ্রাম ন-৪০৪৮। এসময় গাড়িতে দু’জন যাত্রীসহ ড্রাইভার ও হেলপার গুরুত্ব হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, আহতদের কে চিকিৎসা দেয়া হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.