ইব্রাহিম হোসেন রাকিব: চট্টগ্রামের হাটহাজারী থানার অধীনে চৌধুরীহাট এলাকায় করোনা ভাইরাসের কারণে গৃহবন্ধি অসহায় মানুষের মাঝে ১ এপ্রিল খাদ্য সামগ্রী বিতরণ করেন ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সরকার দলীয় মনোনিত কাউন্সিলর প্রার্থী গাজী শফিউল আজিম।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু, বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, আরশেদুল আলম বাচ্চু, ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মঞ্জুরুল আলম চৌধুরী, নাছির হায়দার বাবুল, ডাঃ কামাল উদ্দিন চৌধুরী, বাবু দুর্গাপদ নাথ, এম এ দিদার, গাজী মোঃ আলী, আকবর, হাজী আব্দুর রহমান, এম আব্দুল্লাহ, বাবু রণজিত, জাহিদ হোসেন, গাজী নেজাম উদ্দিন, আবু তাহের, মোঃ সাইফুদ্দিন, মোঃ বাবুল, মোঃ জাকির হোসেন, মোঃ এমরান, গাজী আক্কাস, মোঃ ফরিদ, মোঃ শফি, মোঃ শাহজাহান, মোঃ ইউসুফ, গাজী শাহেদ, মোঃ ইকবাল, গাজী মঈনুদ্দিন, জয়নাল আবেদিন, আরাফাত আজিম, জানে আলম, টুটুল কারণ প্রমুখ।