সভাপতি জিয়ান্নি ইনফানতিনোর বলেন, টিকা প্রয়োগের মাধ্যমে ২০২২ সালে করোনাকে হারিয়ে বিশ্বকাপ হবে দর্শকপূর্ণ গ্যালারী।
এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমি খুবই আত্মবিশ্বাসী যে বিশ্বকাপের মাধ্যমে আমরা বিশ্বকে পুনরায় এক সুঁতোয় গাঁথতে পারব। আবার দর্শকরা গ্যালারিতে উল্লাস করতে পারবে। করোনাকে হারিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ হবে দর্শকপূর্ণ মাঠে।’
ইনফানতিনো বলেন, কোনোভাবেই সাধারণ মানুষের চেয়ে অ্যাথলেটদের করোনার টিকাদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া ঠিক হবে না।
কাতারে অনুষ্ঠিত হবে ২০২২ সালের বিশ্বকাপ। ওই বছর ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এই খেলার আসর।