Wednesday, August 19

দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে ৯৭ বোতল ফেন্সিডিলসহ  ৩ জন আটক

0
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে; দিনাজপুর ফুলবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ৯৭ বোতল ফেন্সিডিলসহ  ৩ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল (১৪ মার্চ) শনিবার সকাল ৬টায় পৌর এলাকার স্বজনপুকুর(বুন্দিপাড়া) গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এস আই হাসিবুল এর নেতৃত্বে অভিযানে চালিয়ে বিরামপুর উপজেলার আমাইল গ্রামের মৃত মফেজ উদ্দীন  এর পুত্র মোঃ লিয়াকত আলী(১৯),ফুলবাড়ী স্বজনপুকুর,বুন্দিপাড়া গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী মোছাঃ মাহামুদা(৩৮),বিরামপুর উপজেলার আমাইল গ্রামের হাবিবুর রহমানের পুত্র মোঃ শাহ আলম(২৩)কে আটক করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম জানান, আটককৃতদের কাছ থেকে ৯৭ (সাতানব্বই) বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল বহনকারী মোটরসাইকেল আটক করা হয়। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২) রুজু করে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং- ১১ তারিখ ১৪/০৩/২০২০ ইং। পরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.