দিনাজপুরের বাংলা হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা

0

মোঃ আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : আজ ১৫ই আগস্ট ভারতের ৭১তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানাল বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিকে। একইসঙ্গে বিএসএফকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি উপহার দেয় বিজিবি।

মঙ্গলবার বেলা ১২ টায় হিলি সীমান্তের আন্তর্জাতিক চেকপোষ্ট গেটের শুণ্যরেখায় এই মিষ্টি বিনিময় করে বিজিবি ও বিএসএফ। এসময় বিজিবি-বিএসএফের পুরুষ সদস্য ছাগাও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবির বাংলা হিলি চেকপোষ্ট ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাহবুব আলম বলেন, বিজিবি’র পক্ষ থেকে বিএসএফের পতিরাম ১৯৯ এবং ১৮৩ ব্যাটালিয়ন অধিনায়ক ও হিলি ক্যাম্পের কোম্পানী কমান্ডারের নামে ছয়টি মিষ্টির প্যাকেট সহ শুভেচ্ছাবার্তা তুলে দেওয়া হয়েছে। এধরণের আন্তরিকতা ও সৌহাদ্য আমাদের দুই বাহিনীর সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরী করে। এরফলে সীমান্তের অনেক কাজ সহজেই সমাধান করা যায়।

এদিকে জানতে চাইলে ভারতের পতিরাম ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের সহকারি কমান্ডার সুরেশ জানান, বিএসএফের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার, জয়পুরহাট-৩ ব্যাটালিয়ন অধিনায়ক ও হিলি চেকপোষ্ট ক্যাম্পের কোম্পানী কমান্ডারের নামে মিষ্টির পাঁচটি প্যাকেট দেওয়া হয়েছে।

এছাড়া আমাদের পক্ষ থেকে স্বাধিনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছি। সীমান্তরক্ষীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যেই এই মিষ্টি বিনিময় করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.