Wednesday, October 28

দুর্ঘটনার কবলে নরেন্দ্র মোদির স্ত্রী, নিহত ১

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। রাজস্থানে এ দুর্ঘটনায় তার মাথায় আঘাত লাগে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বুধবার রাজস্থানের চিত্তরগড় থেকে ৫৫ কিলোমিটার দূরে কোটা-চিত্তর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

যশোদাবেনকে বহনকারী ইনোভাকে গাড়িকে একটি ট্রাক ধাক্কা দিলে আহত হন তিনিসহ আরও কয়েকজন। তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

চিত্তরগড় সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সুরেশ কার্তিক বলেছেন, যশোদাবেন ভালো আছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে পারসোলি পুলিশ স্টেশনের একজন কর্মকর্তা শ্যাম সিং বলেছেন, যশোদাবেনের আঘাত গুরুতর নয়। ওই গাড়িতে সাতজন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে একজন বাসন্ত ভাই ঘটনাস্থলেই মারা যান। কর্মকর্তারা বলছেন, গাড়ির ড্রাইভার জয়েন্দ্রও এ সময় আহত হয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.