Wednesday, September 2

দুর্নীতির মামলায় হাইকোর্টের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

0

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দণ্ডিত হওয়ায় সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম ফারুককে বরখাস্ত করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম ফারুককে দুদকের করা বিশেষ মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭ (১) ধারায় দণ্ড দেয়া হয়।

গণকর্মচারী অধ্যাদেশ ১৯৮৫-এর ৩(১) ধারার সাজা প্রাপ্তির কারণে বিদ্যমান অন্য যেকোনো আইনে অথবা বিধি, প্রবিধি, উপআইন, দলিলপত্র বা চুক্তি বা চাকরির শর্তাবলিতে যা কিছুই থাকুক না কেন, কোনো কর্মচারী তফসিলে বর্ণিত ফৌজদারি অপরাধে সাজাপ্রাপ্ত হলে, রায় বা সাজার আদেশ ঘোষণার তারিখ হতে তাৎক্ষণিকভাবে চাকরি হতে বরখাস্ত হিসেবে গণ্য হবেন। প্রধান বিচারপতি এক আদেশে সাজার তারিখ (৯ মে) থেকে কোর্টের চাকরি থেকে তাকে বরখাস্ত করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.