দেশে এসে পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালান। আজ শনিবার (৩১ জুলাই) বিকেল ৩টার দিকে জাপান থেকে অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকার এসেছে । হংকং এয়ারলাইনসের মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকার এই চালান টিকা বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসব টিকা উপহার হিসেবে দিয়েছে জাপান।
অ্যাস্ট্রাজেনেকার টিকার চালান গ্রহন করতে বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ৩ আগস্ট, একই সময়ে হংকং ফ্লাইটে অ্যাস্ট্রাজেনেকার পরবর্তী তৃতীয় লট মোট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা দেশে আসার কথা আছে।