Tuesday, August 11

দেশে ওমিক্রনে আরও ১জন আক্রান্ত

0

দেশে আরও এক ব্যক্তি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকায় রয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ওমিক্রন শনাক্ত হয়েছে তিন জনের শরীরে।

সর্বশেষ ওমিক্রন শনাক্ত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয় গত ২৩ ডিসেম্বর। ৫৬ বছর বয়সী ওই পুরুষ রোগী ঢাকায় অবস্থান করছেন। বাংলাদেশে করোনার জিনোম সিকোয়েন্স ডেটা গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি) প্রতিষ্ঠানে জমা পড়া এক ব্যক্তির নমুনায় ওমিক্রন শনাক্ত হয়। সোমবার (২৭ ডিসেম্বর) রাতে জিআইএসএআইডির ওয়েবসাইটে নিয়ে এই তথ্য পাওয়া যায়।

এর আগে করোনার নতুন এই ধরন দেশের আরও দুজনের শরীরে শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।এ নিয়ে দেশে মোট তিন জনের দেহে ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গেল। ১১ ডিসেম্বর ওমিক্রন শনাক্ত হওয়া ওই দুজনই বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য। বর্তমানে তারা সুস্থ।

ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস থেকে পাঠানো করোনার জিনোমিক ডেটা জমা রাখছে জিআইএসএআইডি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.