দেশে করোনা ভাইরাসে মৃতদের গোসল, কাফন, জানাজা, দাফনে প্রয়োজনীয় সব সহযোগিতার পদক্ষেপ নিয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ। সংগঠনের মহাসচিব শাহজাদ ইবনে দিদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সংগঠনের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনারের নেতৃত্বে একটি টিম ২৯ ও ৩০ মার্চ এ বিষয়ে প্রয়োজনীয় অনুমতি এবং পরামর্শের জন্য সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় গাউসিয়া কমিটির দায়িত্বশীলরা চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ ফজলে রাব্বির কাছ থেকে করোনায় মৃতের দাফন-কাফন বিষয়ক সতর্কতামূলক দিকনির্দেশিকার কপি গ্রহণ এবং প্রাসঙ্গিক প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস পেয়েছেন।
তারই ধারাবাহিতায় গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি দক্ষিণ উপজেলা শাখার আওতাধীন ৯টি ইউনিয়নে সর্বমোট ৪৯ জন সেচ্চাসেবক প্রস্তুত আছেন। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ সায়েদুল আরেফিন সাহেবের সাথে ৮ এপ্রিল সকালে সৌজন্য সাক্ষাত করেছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি দক্ষিণ উপজেলার নেতৃবৃন্দরা।
উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন বলেন, বিশ্বে এই মহামারী করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল চলছেই। এই মহামারী থেকে বাঁচতে একটাই ঔষধ ঘরে থাকতে হবে। এই ভাইরাসে মৃতদের বহিঃবিশ্বে অনেক দেশেই ধর্মীয় রীতিতে দাফনকাজ করা যাচ্ছেনা ভাইরাসে সংক্রামিত হবে ধারণায়। এমতাবস্থায় গাউসিয়া কমিটি বাংলাদেশ নিজ উদ্দ্যোগে এগিয়ে এসেছেন করোনা মৃতদের গোসল, জানাযা ও দাফন করবেন বলে। সত্যিই এটি মহান ও মহৎ কাজ। এই উদ্দ্যোগকে স্বাগত জানাচ্ছি। গাউসিয়া কমিটি বাংলাদেশ কতৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য।
গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ সরওয়ার আলম আল কাদেরী বলেন, কারো মৃত্যু কখনো কাম্য নই তারপরও করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ কারী মুসলমানদের গোসল, কাফন-দাফন অংশ গ্রহণ করার জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে আমরা ফটিকছড়ি দক্ষিণ শাখার অর্ধশত স্বেচ্ছাসেবক ইউনিয়নভিত্তিক সমন্বয় করে তালিকা করেছি। পরবর্তিতে এই স্বেচ্ছাসেবকের তালিকা আরো দীর্ঘ হবে। মহিলাদের জন্য মহিলা স্বেচ্ছাসেবকের তালিকাও আমরা করতে যাচ্ছি। আমরা এব্যাপারে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাত করলাম এতে ওনি আমাদের কার্যক্রমকে স্বাগত জানান এবং সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।
তিনি আরো বলেন, বিত্তশালীদের দৃষ্টি আকর্ষণ করছি, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ কারী মুসলমানদের গোসল, কাফন-দাফনে অংশ নিতে আমাদের ৪৯ জন সেচ্চাসেবক প্রস্তুত আছি তবে প্রয়োজনীয় সরঞ্জাম এখনও পর্যন্ত কালেকশন হয়নি। এই যুগোপযোগী পদক্ষেপে বিত্তশালীদের অংশ নিতে একান্ত অনুরোধ করছি।
প্রয়োজনে যোগাযোগ করুন- ০১৮১৯৬২৬০৭৪ নম্বরে।