দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো ৩ হাজার ৮৩ জন। এছাড়াও ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৯৫ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ২ লক্ষ ৩৪ হাজার ৮৮৯ জন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিশেষ বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।