দেশে করোনাভাইরাসে আরও একজন (পুরুষ) মারা গেছেন। বিদেশফেরত এক আত্মীয়ের মাধ্যমে তিনি আক্রান্ত হয়েছিলেন। তার বয়স ৬৫। ফলে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে। অন্যদিকে নতুন করে কেউ আক্রান্ত হননি, ফলে আক্রান্তের সংখ্যা ৩৯-ই আছে। তবে সুস্থ হয়েছেন আরও দুজন। সবমিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭ জন।
বুধবার (২৫ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সর্বশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ৩৯ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন পাঁচজন।