Monday, August 10

দেশে করোনায় আরও ৪৩ জনের মৃত্যু

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৬৭০ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৫৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক শূন্য ৩ শতাংশ।

আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার করোনায় ৩৮ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।শনাক্ত হয় ৯ হাজার ৩৬৯ জনের।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৮৭৯টি নমুনা সংগ্রহ ও ৪১ হাজার ৬৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১ কোটি ২৮ লাখ ১২ হাজার ৫৭৮টি। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৮০০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ২২ হাজার ৮৫৭ জন।

মৃত ৪৩ জনের মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১৭ জন। মৃত ৪৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৭ জন মারা যান। এ ছাড়া বাসায় একজনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে মারা গেছেন ১৫ জন, চট্টগ্রামে ১১, রাজশাহীতে ২, খুলনায় ১৩, রংপুরে ১ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.