Monday, August 10

দেশে করোনায় আরও৩ জনের মৃত্যু

0

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু ।এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ২৯ হাজার ১০৮ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন শনাক্ত হয়েছে ১৯৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৪৯ হাজার ২৫৩ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৭৭ শতাংশ। দেশে ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন এক হাজার ৮২১ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫৯ হাজার ৪৬৯ জন।

এর আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে পাঁচজনের মৃত্যু হয়। ওই সময়ে শনাক্ত হয় ২৫৭ জন।

আজ শনিবার (১২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৭৮টি ল্যাবরেটরিতে ১১ হাজার ৮৪টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১১ হাজার ১৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট এক কোটি ৩৬ লাখ ২৫ হাজার ৩৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.