Friday, August 14

দেশে করোনায় আরো ৪২ জনের মৃত্যু,নতুন শনাক্ত ১৮৯৭

0

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ১ হাজার ৮৯৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৮২২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৪৮ জন। গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯৪৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

রবিবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৪৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১ হাজার ৯০৭ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯৪৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮৯৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৪ জন সুস্থ হয়েছেন।

মৃতদের মধ্যে পুরুষ ৩৫ জন, নারী ৭ জন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৮ জন, চট্টগ্রামে ৮ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ৭ জন, রংপুর ৫ জন ও ময়মনসিংহে ১ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ৯০ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ২১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ৯৬ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৭ শতাংশ।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.