Saturday, August 8

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২৮ হাজার ৯০ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসটিতে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত আরও বেড়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৮৯২ জন। গতকাল শনাক্ত হয়েছিল ৭৭৫ জনের।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।দেশে এ পর্যন্ত করোনায় ২৮ হাজার ৯০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ২১২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ১৬৮ জন। একই সময়ে ২১ হাজার ৩০২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ২৫১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনই নারী। তাদের মধ্যে ঢাকায় ২ জন এবং রাজশাহী বিভাগে একজন মারা গেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.