Monday, September 28

দেশে ৩ কোটি দরিদ্র রয়েছে : অর্থমন্ত্রী

0

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতঅর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, দেশে দরিদ্র জনসংখ্যা এখনো সন্তোষজনক পর্যায়ে নামেনি। এখন তিন কোটি দরিদ্র জনসংখ্যা রয়েছে যা মোট জনসংখ্যার ২২ শতাংশ।

রোববার দুপুরে আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছয় দিনের উন্নয়ন মেলার আয়োজক পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন।

বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্য হলো দারিদ্র্য দূরীকরণ—এই কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আমরা দারিদ্র্যের হার আরও কমিয়ে আনতে চাই। ২০২৪ সালের মধ্যে দেশকে দারিদ্র্যমুক্ত করতে চাই। এ সময় মন্ত্রী দারিদ্র্য দূরীকরণে সরকারের বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা উল্লেখ করেন।

উন্নয়ন মেলার আয়োজক পিকেএসএফের প্রশংসা করে মুহিত বলেন, পিকেএসফ ২৭ বছর হয় প্রতিষ্ঠা হয়েছে। তাদের ২৭৭টি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা ও আইটি, সেবামূলক প্রতিষ্ঠানসহ মোট ৯০টি প্রতিষ্ঠানের ১৩৩টি স্টল মেলায় অংশ নিয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.