Saturday, November 21

দৈনিক পূর্বকোণের সম্পাদক স্থপতি তসলিমউদ্দিন চৌধুরীর মৃত্যুতে সাদার্ন ইউনিভাসিটির শোক

0

দৈনিক পূর্বকোণের সম্পাদক স্থপতি তসলিমউদ্দিন চৌধুরী এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাদার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এক শোকবার্তায় সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষকবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

তাঁরা বলেন, দেশের মানুষ এক জন গুণী সম্পাদক ও সমাজ সেবককে হারালো, যা দেশের জন্য অপূরণীয় ক্ষতি। দৈনিক পূর্বকোণের সাফল্যময় অগ্রগতি, সংবাদপত্র জগতে বিশাল অবদান ও সমাজ সেবক হিসেবে জাতি তাঁকে আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ করবে বলে মন্তব্য করেন তাঁরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.