ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ: নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে রাতের অন্ধকারে মদ পাচারের সময় বামনপাড়া ক্যাম্পের টহলরত দল বিভিন্ন ব্রান্ডের ২৮পিচ ভারতীয় মদ উদ্ধার করেছে।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে জেলার সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্তের ২৪৪ এর ৬ এস সাব পিলার এলাকায় ঘটনাটি ঘটেছে।
ওই দিন রাতে বিজিবির এফ এস হেকমত আলীর দেয়া গোপন সংবাদের ভিত্তিতে বামনপাড়া বিজিবির একটি টহল দল ওই এলাকায় আত্নগোপন করে বসে থাকে। রাত্রি সাড়ে ৮টার দিকে কয়েজন চোরাকারবারী মদ নিয়ে কাটাতারের বেড়া টপকিয়ে দেশে প্রবেশ করলে বিজিবি তাদের পিছু ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা জিরো ল্যান্ড এলাকায় তাদের নিকট থাকা একটি ব্যাগ ফেলে দিয়ে পালিয়ে যায়। এর পর পরিত্যাক্ত অবস্থায় বিজিবি সদস্যরা ওই ব্যাগ থেকে বিভিন্ন ব্রান্ডের ২৮ পিচ ভারতীয় মদ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।
বামনপাড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক ওবাইদুর রহমান বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত মদগুলো ১৬ বিজিবি ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে। পরে তা আনুষ্ঠানিক ভাবে জনসম্মুখে ধ্বংস করা হবে।