Monday, August 17

নওগাঁয় অটোচালকদের অতিরিক্ত ভাড়া আদায়

0

মোঃরাব্বীহোসাইন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার অটোচালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

সরোজমিনে গিয়ে জানা যায় নজিপুর থেকে মহাদেবপুর ভাড়া আদায় করা হচ্ছে ২০টাকার জায়গায় ৩০ টাকা ও নজিপুর থেকে নওগাঁ বালুডাঙ্গা ৩০টাকার জায়গায় ৫০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে ,এবং নজিপুর থেকে ধামইরহাট ২০ টাকার ভাড়া ৩০ টাকা। এ ব্যাপারে সাধারণ যাত্রীরা বলেন অটো চার্জার চালকরা আমাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে আমরা এমনিতেই করোনা ভাইরাসের কারণে সংকটে আছি তারপরও যদি আমাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয় তাহলে আমার সত্যি খুব সমস্যায় পরব তাই আমরা এ ব্যাপারে প্রশাসনের নজরদারি কামনা করছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.