লোকমান আলী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তা ও বাসের হেলপারসহ ২জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, নওগাঁ-রাজশাহী মহাসড়কের পঞ্চমীতলার মোড়ে তিশা পরিবহন নামের বাসটি অন্য আরেকটি যাত্রীবাহী বাসকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এদূর্ঘটনাটি ঘটে।
মান্দা থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, রবিবার সকাল সাড়ে ৮টায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের পঞ্চমীতলার মোড়ে তিশা পরিবহন (ঢাকা মেট্রো-ব, ১৪-৪২৫৮) নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে এদূর্ঘটনা ঘটে। এতে পুবালী ব্যাংক সান্তাহার শাখার ক্যাশিয়ার আব্দুর রহিম(৪৫) এবং বাসের হেলপার ইসমাইল(৩৫) ঘটনা স্থলেই মারা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।