নওগাঁয় চারদিনব্যাপী আয়কর মেলা শুরু

0

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় চারদিনব্যপী আয়কর মেলা শুরু হয়েছে। কর অঞ্চল রাজশাহী’র নওগাঁ ৩, ৪ ও ৫ সার্কেল এই মেলার আয়োজন করে। স্থানীয় একটি হোটেলে বৃহষ্পতিবার বেলা ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক।

উপ-কর কমিশনারের কার্যালয়ের নওগাঁ-৩ সার্কেলের সহকারী কর কমিশনার উৎপল হালদারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান. চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল এবং কর আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. সরদার সালাহ উদ্দিন মিন্টুু।

এ অনুষ্ঠানে জেলার ব্যবসায়ী, সরকারী কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় নতুন করদাতাদের নিবন্ধন, বকেয়া কর আদায় এবং পুরাতন করদাতাদের পুনঃনিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য করবিভাগ, সোনালী ব্যাংক এবং কর আইনজীবি সমিতির কয়েকটি ষ্টল স্থাপন করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.