নওগাঁয় দাম ও ফলন ভালো হওযায় মরিচের চাষে কৃষকের মুখে হাসি

0

Naogaon Moriz Pic (3)লোকমান আলী, নওগাঁ প্রতিনিধি : উত্তরের জেলা নওগায়ঁ। ধান চাষের পাশাপাশি রের্কোড পরিমান জমিতে মসলা জাতীয় সবজি কাচা মরিচের চাষও হয়েছে। স্থানীয় বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৮০-১০০টাকা। কৃষকরা বলছে আবহাওয়া, ফলন ও দাম ভাল থাকায় এবং পোকার আক্রমন না থাকায় এ ফসল চাষে কৃষকের মুখে হাসি ফুটেছে। এ রকম দাম থাকলে আগামী বছর দ্বিগুন পরিমান জমিতে তারা মসলা জাতীয় সবজি কাচা মরিচের চাষ করবেন।

Naogaon Moriz Pic (2)ঘন সবুজে ভরা মসলা জাতীয় সবজী চাষের মাঠ। মাঠে মাঠে দেখা মিলছে এমন মসলা জাতীয় কাচা মরিচে দোল খাওয়ার দৃশ্য। নওগাঁর অধিকাংশ মাঠেই এখন এমন মসলা জাতীয় বিভিন্ন জাতের কাচা মরিচ চাষের চোখ জুড়ানো দৃশ্য।

চাষিরা বলছে চৈত্র মাস থেকে এই সবজি চাষ আরম্ভ হয় বলে ধান চাষের তুলনায় সেঁচ সার ও কিটনাশক লাগে একেবারেই কম। আর আষাঢ মাসের শুরুতেই উঠানোর কাজে ব্যস্ত কৃষকরা। অল্প খরচে বিঘায় প্রতি সপ্তাহে ৫-৬ মন মরিচ উত্তালন করেন এমন কথা বললেন কৃষক দুলাল। মরিচের দামও পাওয়া যাচ্ছে বেশ। আর তাই বছরে সংসার খরচের পরও উন্নতি হচ্ছে এই সবজিকে ঘিরেই ৪জন মরিচ চাষী।Naogaon Moriz Pic (1)

কৃষি বিভাগের তথ্য মতে, এবছর জেলায় মাঠের পর মাঠ মসলা জাতীয় সবজি কাচা মরিচের চাষ করেছে কষকরা। আবহাওয়া অনুকুলে থাকায় পোকার আক্রমন কম হওয়ায় চাষিরা কাচা মরিচে ভাল ফলন আর দামও ভাল পাচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তা।

Naogaon Moriz Pic (4)নওগাঁ কৃষি সম্প্রসারন অধিদপ্তর উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক জানান, নওগাঁ মাঠে মাঠে দেখা মিলছে এখন বিভিন্ন জাতের কাচা মরিচ চাষের দৃশ্য। এজেলাই মরিচ চাষ হয়ে প্রায় ১হাজার ৫০হেক্টর জামিতে। আর এখান থেকে উৎপাদিত মরিচ স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যায় জেলাসহ রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্তে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.