Friday, November 6

নওগাঁয় নানান আয়োজনে মহান বিজয় দিবস পালন

0

লোকমান আলী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভির্য্য, আলোচনা সভা, সাংষ্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে শহরের মুক্তির মোড়ে শহীদ স্মৃতি স্তম্ভে পু®পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।

সূর্যোদয়ের সময় জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলে রাব্বী বকু, নওগাঁ পৌর সভার মেয়র নজমুল হক সনি, মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন, আওয়ামীলীগের অংঙ্গ সংগঠন, বিএনপির অংঙ্গ সংগঠন, সিপিবি, বাসদ, জাসদ, একুশে পরিষদ, জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। গতকাল শনিবার সকালে নওগাঁ ষ্টেডিয়ামে ছালাম গ্রহন, কুচকাওয়াজ, ডিসপ্লে, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০ টার দিকে জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বের হওয়া র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে একে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে দুপূরে মুক্তিযোদ্ধা সংসদ চত্ত¡রে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার, মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও বস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ চত্ত¡রে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. আমিনুর রহমান।
এতে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীল মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুন-অল-রশীদ, সদর উপজেলা কমান্ড গোলাম সামদানিসহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জেলার বীর মুক্তিযোদ্ধাদের শহীদ পরিবারদের সংবর্ধণা ও অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।

এ ছাড়াও জেলা প্রশাসনের আয়োজনে সন্ধ্যায় মুক্তিমোড়ে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাংস্কৃতিকর্মী, মুক্তিযোদ্ধাগণ, সরকারি-বে-সরকারি কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

পোরশা : উপজেলার সরাইগাছি মোড় মুক্তিযোদ্ধ স্মৃতিস্তম্ভ সকালে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নওগাঁ-আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদারের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মাহফুজুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোফাজ্জল হোসেন স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন। এ ছাড়াও উপজেলায় দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.