Monday, November 9

নওগাঁয় মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

0

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রানীনগরে আবু হাসান জিসান (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বেতগাড়ী হাফেজিয়া মাদরাসার শ্রেণীকক্ষ থেকে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। ওই মাদরাসার চার ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। সিজান গ্রামের ডা: বারিক হোসেনের ছেলে।

জিসানের পরিবার জানান, বাড়ির পাশেই মাদরাসা হওয়ায় প্রতিদিন রাতে ৮-৯টার দিকে বাড়িতে এসে খেয়ে শুয়ে পড়ত। কিন্তু সোমবার রাত ১০ টা পর্যন্ত সে বাড়িতে না আসায় মাদরাসাসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সকালে মাদ্রাসার এক ছেলে শ্রেণীকক্ষের জিসানকে তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে সবাইকে জানায়। এরপর থানা পুলিশে সংবাদ পেয়ে মৃতদেহ উদ্ধার করে। এসময় সিজানের দুহাত পাঞ্জাবি দিয়ে বাঁধা ছিল।এছাড়া স্কাফ (মাথায় দেয়া কাপড়) দিয়ে শ্রেনীকক্ষের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলানো ছিল। পরিবার তার মৃত্যুটি হত্যাকান্ড বলে দাবী করছে।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশের ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মাদরাসার চার ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তদন্তকরে ঘটনার সম্পৃক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.