Sunday, August 9

নগরীর রাস্তায় ওয়াসার পাইপ লাইন লিকেজের পানিতে জনদুর্ভোগ

0

ন্যাশনাল ডেস্কঃ কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প ফেইজ-২ চালু হলে চট্টগ্রাম নগরীর পানি সমস্যা অনেকটা কেটে যাবে জানান ওয়াসার কর্মকর্তারা। ওয়াসা সূত্র জানায়, বাংলাদেশ সরকার ও জাপানের জাইকার যৌথ অর্থায়নে ওয়াসার এ যাবতকালের বাস্তবায়নকৃত সবচেয়ে মেগা প্রকল্প কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প-২। এর মধ্যে ট্রায়াল রান শুরু করেছেন।

প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। ওয়াসা আবাসিক গ্রাহকদের পানি সরবরাহ করতে সামনের রাস্তা কেটে পাইপলাইন টেনে যে মিটার ভাল্ব বসিয়েছে তাতে পানি সরবরাহের পর ভালব পয়েন্ট লিকেজ হয়ে পানি কাঙ্খিত স্থানে না যেয়ে বাইরে প্রবাহিত হচ্ছে।

জানা যায়, যে সব এলাকায় নতুন লাইন দিয়েছে তার মধ্যে হামজার বাগ, মোমিনবাগ, আলীনগর, হিলভিউ, হালিশহরসহ আরো কয়েকটি এলাকায় পাইপ লাইন লিকেজ হয়ে পানি বের হওয়ার খবর পাওয়া যায়। হাজার লিটার পানি বের হয়ে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসার পাইপলাইন ফুটো হয়ে। অপচয় হচ্ছে পানির। বের হওয়া পানিতে ভেসে যাচ্ছে সড়কের আশপাশ এলাকা। প্রতিদিন অনবরত বের হওয়া প্রবাহিত পানিতে সড়কে তৈরি হয়েছে খানাখন্দ ও বড়বড় গর্ত। এসব গর্তের কারণে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে যান চলাচলের। পাইপ লাইন বসানোর সময় একবার নগরীর মানুষ দুর্ভোগের শিকার হয়েছে, আবার সেই লাইন মেরামত করতে গেলে দুর্ভোগ ও যানজটের শিকার হবে এলাকার সাধারণ মানুষ। এতে ওয়াসার প্রতি বাড়ছে জনমনে অসোন্তষ।

যদিও ওয়াশা কতৃপক্ষ বলছে তা জাইকার নতুন প্রকল্পের লিকেজ নয় পুরানো লাইনের লিকেজ। কিন্তু সরেজমিনে দেখা যায়, বেশিরভাগই নতুন লাইনে লিকেজ হয়ে পানি প্রবাহিত হচ্ছে।

নগরীর সুপেয় পানির সুবিধা পূরণের পাশাপাশি পাশ্ববর্তী উপজেলার বাসিন্দারা এ সুবিধা ভোগ করার জন্য চট্টগ্রাম ওয়াসা কয়েকটি প্রকল্প হাতে নিয়েছিল। যেইসব প্রকল্প সম্পূর্ন ঋণের উপর বাস্তবায়িত হচ্ছে। খুব শিগগির প্রকল্পটি পুরোদমে চালু হওয়ায় নগরীর ৫০ কোটি লিটার পানির চাহিদা পুরণ সম্ভব হবে।

কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প ফেইজ-২ এর পরিচালক ও ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম জবাবদিহিকে বলেন, নগরীর খুলশী, পতেঙ্গা, হালিশহরসহ বিভিন্ন এলাকায় পানি সরবরাহ করা হচ্ছে। যেসব এলাকায় একসময় পানি যেতনা, এখন সেসব এলাকায় পানি যাচ্ছে। ট্রায়াল অবস্থায় যদি পাইপ বা ভালবপয়েন্ট লিকেজ হয় তাহলে জাইকার সাথে চুক্তি অনুযায়ী তারা তাদের পূর্ব খরচে মেরামত করে দিবে। সবযে জাইকার নতুন প্রকল্পের পাইপ লিকেজ হচ্ছে তা নয়। অনেক সময় পুরোনো লাইনের লিকেজ ফেটেও পানি বের হচ্ছে। বার বার খোড়াখোড়িতে পাবলিক দুর্ভোগের বিষয়ে তিনি বলেন, রাস্তা মেরামতের জন্য সিটি কর্পোরেশনকে ২৮ কোটি টাকা চট্টগ্রাম ওয়াসা পেমেন্ট করেছে। রাস্তা খোড়াখোড়ি হলে তা পুনরায় ঠিক করার দায়িত্ব তাদের।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.