চট্টগ্রাম মহানগরীর শেরশাহ কলোনীতে সরকারী ড্রেইনের উপর অবৈধভাবে দোকানঘর নির্মানকে কেন্দ্র করে রবিবার বিকাল আরাইটার দিকে অতর্কিত হামলায় মুক্তিযোদ্ধার সন্তান ও সাংবাদিক বেলাল গুরুতর আহত হন।
আহত সাংবাদিক বেলাল সুত্রে জানা যায়, বেলালের সবজি গাছ নষ্ট করে এলাকার গোবিন্দ নামে একজন সরকারী ড্রেইনের উপর দোকান ঘর নির্মান করতে এলে বেলাল তাকে জিজ্ঞাসা করায় গোবিন্দ ও তার সঙ্গীয়রা উত্তেজিত হয়ে যায়। বাধা দেয়ার এক পর্যায়ে গোবিন্দের সঙ্গীয় সন্ত্রাসীরা বেলালের উপর চড়াও হয়, এবং তাকে কিল, ঘুসি ও লাঠি দিয়ে মাথায় ও শরীরে আঘাত করতে থাকে। অতর্কিত হামলা, এলোপাতারী মারধরের ফলে রক্তাক্ত ও আহত হয়ে বেলাল মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে স্বজনরা এসে আহত অবস্হায় বেলালকে
চট্টগ্রাম মেডিকেল নিয়ে যায়।

এ নিয়ে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে মুক্তিযোদ্ধা মহানগর কমান্ডার মোজাফ্ফর আহমেদ ও বায়েজিদ থানা কমান্ডার খোরশেদ আলমসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা আহত বেলালকে দেখতে আসেন। এ নিয়ে বায়েজিদ থানায় মামলা রুজুকরা হয়েছে। যার মামলা নং ১১/২৫৪