চলমান ত্রিদেশীয় সিরিজ শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩১ জানুয়ারি প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কার বিপক্ষে এই দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন স্পিনিং অলরাউন্ডার নাইম হাসান।
প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, নাইম হাসান।