Tuesday, November 10

নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

0

Pic (1)মোঃ আশরাফুল আলম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামায়াতের নবাবগঞ্জ থানার সাবেক আমির নুরে আলম সিদ্দিকীকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

উপজেলা পরিষদ আইন ১৯৯৮ উপজেলা পরিষদ (সংশোধন) আইন ২০১১ দ্বারা সংশোধিত-এর ধারা ১৩খ(১) অনুসারে তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের(উপজেলা-১ শাখা)উপ সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত স্বারক নং ৪৬.০৪৬.০২৭.০০.০০.০০৬.২০১৬-১২৯৫ তারিখ ২৯ অক্টোবর ২০১৭ এর এক প্রজ্ঞাপনে ওই বরখাস্তের আদেশ জনস্বার্থে জারী করা হয় যা অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয় তার বিরুদ্ধে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারী পথচারীদের মারপিট ও ককটেল বিস্ফোরন ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং হাত বোমা ফাটিয়ে কর্তব্যরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আহত করার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকীর সাথে যোগাযোগ করা হলে এ সংক্রান্ত চিঠি তিনি পেয়েছেন এবং বিষয়টি নিয়ে তিনি উচ্চ আদালতে যাবেন বলে জানান। উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান জানান সরকারী ভাবে তার নিকট এ সংক্রান্ত কোন চিঠি আসেনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.