Sunday, September 6

নাইক্ষ্যংছড়িতে আগুনে পুড়ে প্রাণ গেল এক ভারসাম্যহীন নারীর

0

কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে নিজ ঘরের ভিতরে আগুনে পুড়ে প্রাণ গেল রাশেদ বেগম (৫৫) নামের ভারসাম্যহীন এক বিধবা নারী। গত ১০ ফেব্রুয়ারি গভীর রাতে উপজেলা বাইশারী ইউনিয়নের মধ্যম ৭নং ওয়ার্ড গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকালে রাশেদা বেগম এর বাড়ি ভেতর থেকে আগুনের ধোঁয়া দেখতে পায় এলাকাবাসী। এসময় ঘরে দরজার খুলে দেখতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রাশেদা। তারা ঘটনাটি স্থানীয় ইউ.পি সদস্য মো. নুরুল আজীমকে জানালে পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
আরো জানা গেছে, বিধবা রাশেদা বেগম দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীনতায় রোগের ভোগছিলেন। সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করে রাতে বাড়িতে এসে ঘরের ভিতরে আগুন পোহাত এবং তার চারপাশে মোমবাতি ও আগরবাতি দিয়ে ধ্যান করত। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে; নিজের জ্বালানো আগুনে পুড়ে সে মারা যেতে পারে।

এ বিয়য়ে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ.কে এম হাবিবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আগুনে পুড়ে মহিলাটির মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। লাশটি ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.