নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরের সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী এ কে এম কামরুজ্জামান মনি চেয়ারম্যান হিসেবে শপথ শেষে দায়িত্ব বুঝে নিলেন আজ ২৮-১০-১৯ ইং সোমবার দুপুরে।
সকালে তিনি টাঙ্গাইল জেলায় শপথ শেষে দুপুরে সদর ইউনিয়ন পরিষদে অানুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিলেন।
নবাগত চেয়ারম্যান কে ফুল দিয়ে বরণ করে নেয় ইউনিয়নের সকল সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রহম আলী, মেম্বার, সচিব, গ্রাম পুলিশ, দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ।