Sunday, August 16

নাগরপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

0

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর শেখ হাসিনা সেতু সংলগ্ন নদীর বালি মাটি উত্তোলনের দায়ে জহিরুল নামক ১ মাটি দস্যুকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ ১৭ জুন বুধবার বিকেলে নির্বাহি ম্যাজিষ্ট্রট উপজেলা নির্বাহি অফিসার ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম কেদারপুরের ধলেশ্বরী নদী এলাকায় ভেকু দিয়ে নদীর বালু উত্তোলনের দায়ে বালু ও নদী রক্ষা আইনে কেদারপুরের জহিরুল কে ৭০ হাজার টাকা জরিমান করেছেন।

এ বিষয়ে নির্বাহি ম্যাজিষ্ট্রট উপজেলা নির্বাহি অফিসার ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, বালু দস্যু যেই হোক না কেন। তাকে আইনের আওতায় আনা হবে। সরকারি সম্পদ রক্ষায় নাগরপুর উপজেলা প্রশাসন সব সময়ই কঠোর ভূমিকা পালন করে আছে। এ সব বিষয়ে কাউকে কোন ছাড় দেয়া হবে না। সরকারে স্বার্থ রক্ষায় আমাদের এমন অভিযান অব্যহত থাকবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.