Sunday, November 1

নাগরপুরে ধর্ষনের পর ধর্ষিতাকে মামলা না করার হুমকি

0

নাগরপুর প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে ধর্ষনের পর ধর্ষিতাকে মামলা না করার হুমকি দিয়েছে ধর্ষক। জানাযায় গত ১৫ মে মঙ্গলবার নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের ধুনাইল গ্রামের আব্দুছ ছালাম এর মেয়ে দুই সন্তানের জননী ডলি বেগম (২৩) তার বাবার বাড়িতে থাকা অবস্থায় ধর্ষিত হয়েছে।

এ ব্যাবারে ডলি জানায়, ঐ দিন ভোর ৪ টার সময় উপজেলার ভাদ্রা গ্রামে আনিছুলের ছেলে সুমন (৩০) তার বন্ধু ভাদ্রা গ্রামের উজ্জলের ছেলে ছয়োয়ার এর সহযোগিতায় তার ঘরে প্রবেশ করে এবং তাকে জোর পূর্বক ধর্ষন করে এ সময় তার ৭ বছরের শিশু ছেলে চিৎকার করে ছয়োয়ার মুখে বালিশ চেপে ধরে বলে ধর্ষিতা জানায়। বিষয়টি ধামাচাপা দেওয়ার লক্ষে ভাদ্রা গ্রামের কবিরাজ আঃ রাজ্জাক ঐ ধর্ষিতাকে বাড়ি থেকে অন্য কোথাও আত্নগোপন করে রেখেছে বলে জানাযায়।
এ ব্যাপারে ভাদ্রা ইউনিয়ন আওয়ামী লিগের সভাপতি হামিদুর রহমান (লালল) ঘটনার সত্যতা সমন্ধে এই প্রতিনিধিকে অবগত করেন এবং মামলার প্রস্ততি চলছে বলে জানায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.